বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট কমপিউটার পেল ১৫৬ মেধাবী শিক্ষার্থী

রাসেল বিশ্বাস, ভাঙ্গা,ফরিদপুর।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৬৫৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ১,শ ৫৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ১, শ ৫৬ টি ট্যাবলেট পাচ্ছে উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা। ডিজিটাল জনশুমারি কার্যক্রমের জন্য দেশে ব্যবহৃত ট্যাবলেটগুলো অব্যবহৃত না রেখে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। গত রোববার (২৬ মার্চ) ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী ১, শ ৫৬ জন শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্যাবলেট কম্পিউটারগুলো তুলে দেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন , প্রভাষক এ,বি,এম মিজানুর রহমান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেস সহ বীর মুক্তিযোদ্ধা, অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে, একটা সময় স্কুলজীবনে মোবাইলফোন, ট্যাবলেট ছিল অকল্পনীয়। পরিবার সন্তানকে যে আনন্দগুলো দিতো, এখন সরকার থেকেই সব সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

উল্লেখ্য যে, বিতরণ গাইডলাইন অনুয়ায়ী স্কুলের নবম ও দশম শ্রেণির মেধাক্রম অনুযায়ী প্রথম ৩ জন শিক্ষার্থীদের মাঝে এ ট্যাবলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin