বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে বিএনপির অফিসে ককটেল বিষ্ফোরণ সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৫৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের গোবরায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও জাহিদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদরের গোবরা বাজারের নতুন ষ্ট্যান্ডে বিএনপি অফিসে এ ককটেল হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল¬া,ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী তিতুমীর ও বিএনপি কর্মী নিউটন গাজী আহত হয়। এ ঘটনায় বাবু মোল্যা ও নিউটন গাজী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ওয়াজেদ আলী তিতুমীর আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে আসামিরা কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি উজ্জ্বল শেখ গ্রুপের সাথে একই এলাকার নিউটন গাজীর গ্রুপের গত দু’বছর ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে বিরোধ চলে আসছিল।
ককটেল হামলা মামলার বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। তার প্রমান রয়েছে। নিউটন গাজী ও কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ হামলা এবং মামলার নাটক সাজিয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো.সাজেদুল ইসলাম বলেন, গোবরায় ককটেল বিষ্ফোরণের ঘটনায় সোমবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও জাহিদসহ ৮ জনের নাম উল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin