বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ইটভাটা বন্ধের প্রতিবাদে স্মারকলিপি প্রদান।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় ইটভাটা বন্ধের প্রতিবাদে ইউএনও কালিয়া বরাবর স্মরকলিপি প্রদান করেছেন উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেত্রীবৃন্দ। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ইটভাটা চালু রাখা ও অভিযান বন্ধের দাবিতে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ওই প্রজ্ঞাপনের প্রতিবাদে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৪ মার্চ জেলা প্রশাসক ও ৫ মার্চ কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে কালিয়া উপজেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক মানিরুল ইসলাম, এস এম খায়রুল, হাবিবুর রহমান, তারেখ, রহিম, চৌধুরী আনিচুর রহমানসহ ইটের ভাটায় কর্মরত শত শত শ্রমিকেরা।
এসময় বক্তারা বলেন, এই শিল্পে লক্ষাধিক শ্রমিক কর্মরত আছে। এ সব পরিবারের রুটি রোজীর ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। এ ছাড়া ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন বলে দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin