বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জয়বাংলা স্লোগানে মুখরিত আদালত চত্বর- আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী কারাগারে।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের আলাদা তিনটি মামলায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির হলে বিচারক মেহেদী হাসান এবং সাবরিনা চৌধুরী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতী এলাকার নাশকতার আলাদা তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হন।

আসামিরা হলেন কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, কালিয়া উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখ, ৫নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখসহ ৩৫ নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin