রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে নতুন বিল পাস

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের তাড়াতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আরও একটি বিল পাস করা হয়েছে। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস বৃহস্পতিবার একটি বিল পাস করা হয়েছে। এটিতে বর্ডার পেট্রোল থেকে পালিয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

‘এজেন্ট রাউল গনজালেজ অফিসার সেফটি অ্যাক্ট’ নামে পরিচিত এবং এটি ২৬৪-১৫৫ ভোটে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে অবৈধ অভিবাসীদের জবাবদিহি করা হবে, বিশেষ করে যারা যানবাহন চালানোর সময় ফেডারেল অফিসারদের এড়িয়ে চলার চেষ্টা করে অপরাধ সংঘটিত করে।

হাউস স্পিকার মাইক জনসন বলেন, যারা অবৈধভাবে আমাদের সীমান্ত অতিক্রম করে এবং আমাদের অফিসারদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে তাদের কঠোর অপরাধমূলক ও অভিবাসন শাস্তির মুখোমুখি হতে হবে। বিলে এ বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

বর্ডার পেট্রোল এজেন্ট রাউল গনজালেজের নামে বিলটির নামকরণ করা হয়েছে। তিনি ২০২২ সালে টেক্সাস রাজ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের তাড়া করার সময় দুর্ঘটনায় নিহত হন।

বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে ১০০ মাইলের (১৬১ কিলোমিটার) মধ্যে গাড়ি চালানোর সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে বর্ডার পেট্রোল বা আইন প্রয়োগকারী সংস্থাকে এড়িয়ে চলে তাদের জেল, জরিমানা এবং দেশ থেকে বের করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin