রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ট্রাম্পের ইউএসএআইডির সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ Time View

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্কঃ

আমেরিকান ফেডারেল আদালত আগামী পাঁচ দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের রায়ে বিচারক বলেন হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।

বিচারক আরও বলেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।

ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেখিয়েছেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।

আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করে পাঁচ দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করেছেন।

তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এর আগে, গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এ সিদ্ধান্তের কারণে ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। ফলে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে।

এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস যদি ডলারের বিকল্প নিয়ে চিন্তা করে, তবে তারা চরম শাস্তি পাবে। এ জোট যদি নিজস্ব মুদ্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয় তবে দেশগুলোর সব আমদানি পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। এই নিয়ে তিনি আন্তর্জাতিক বাজারে ট্রেড সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin