বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

” মাতৃভাষা পদক – ২০২৫ “এ মনোনীত হয়েছেন রোকেয়া হায়দার

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার অনুমোদিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” মাতৃভাষা পদক – ২০২৫ “এ মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকা (VOA) বাংলা বিভাগের সাবেক প্রধান জনপ্রিয় বেতার- মাল্টিমিডিয়ার নারী সাংবাদিক রোকেয়া হায়দার ।আগামী ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বরেণ্য ও মহিয়সী নারী কে মাতৃভাষা পদক – ২০২৫ এ ভুষিত করা হবে। খবর বাপসনিউজ ।
তিনি নারী সাংবাদিকতার অহংকার, ভয়েস অব আমেরিকার ( আন্তর্জাতিক প্রতিষ্ঠান) বাংলা বিভাগের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা হিসেবে জীবন শুরু করেন। ১৯৭৪ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।১৯৮১ সালে যুক্তরাষ্ট্রর ভয়েস অব আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যান।২০১১ সাল থেকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানের বাংলা বিভাগে তিনিই প্রথম নারী।৩৭ বছরের পেশাগত দায়িত্ব পালনে অসামান্য কৃতিত্বের জন্য আমেরিকার সম্মানজনক ” অল ষ্টার অ্যাওয়ার্ড” রোকেয়া হায়দারের ঝুড়িতে এসেছে।
রোকেয়া হায়দারের বাড়ি যশোর হলেও বাবা আবু বকর ফারাজীর কর্মসুত্রে তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়।তার মা মেহেরুন্নেসা বকর।রোকেয়া হায়দার কলকাতার সেন্ট জন্স বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন।পরবর্তীতে ঢাকা ইডেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে মাষ্টার্স করেন।পরে ষাটের দশকে স্বামী হায়দার তকির কর্মসূত্রে চট্টগ্রামে।
অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন
এম. এম. ইকবাল আলমগীর
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সভাপতি ঢাকা মহানগর
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin