রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আবুল হোসেনের সিআইপি স্বীকৃতি অর্জন

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ Time View

হাকিকুল ইসলাম খোকন.বাপসনিউজঃ

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আবুল হোসেন। তিনি ফজিলা গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। এছাড়া তিনি একাধারে বাংলাদেশে রিপাবলিক অফ উগান্ডার অনারারি কনসাল এবং রিপাবলিক অফ সুরিনামের প্রেসিডেন্টের উপদেষ্টা এবং আন্তর্জাতিক সংস্থা ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।খবর বাপসনিউজ।

গত বুধবার ,১৮ ডিসেম্বর ২০২৪,বাংলাদেশের রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা দেশের অর্থনীতির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মাননা দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।

নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আবুল হোসেন দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে ফজিলা গ্রুপ আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। একইসঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ও উগান্ডার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা বিশেষ প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin