মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

যুক্তরাস্ট্রে বিজয় দিবস পালনের উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাস্ট্রে বিজয় দিবস পালনের উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত।গত রবিবার,২৪ নভেম্বর ২০২৪,নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার,সকল সহযোগী অংগ সংগঠনের আয়োজনে জাতিসংঘের অনুমদিত ৯ ডিসেম্বর গনহত্যা দিবস,১৪ ডিসেম্বর শহীদ বুদিদজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় । খবর বাপসনিউজ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্ঠা বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রন্জন করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,
দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক বিষয়ক এ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ভূইয়া, সাধারন সম্পাদক শাহীন আজমন, কানেকটিকাট আওয়ামী লীগে সাধারন সমপাদক হুমায়ুন আহমেদ চৌধুরী,নুরুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোঃসেলিম,আবু জাহিদ ,আমিনুল হক পাননা,শ্যামল কে. দাস,সাহিন আহমেদ,মনোয়ার হোসেন মনু,রাহাত তরফদার,আশরাফুল আলম ,যুক্তরাস্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার, ইউএস ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়,ইউএস ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন মোল্লা এবং ছাত্রলীগ নেতা ফাতিন শাহ প্রমুখ।
সভায় কানেকটিকাট আওয়ামী লীগের সাধারন সমপাদক হুমায়ুন আহমেদ চৌধুরীর সৌজন্য সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় । সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin