বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ট্রাম্পের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হলেন ক্যারোলিন লেভিট

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

ট্রাম্পের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হলেন ক্যারোলিন লেভিট নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যারোলিন লেভিট।
ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দেবেন। লেভিট তার প্রচারণা শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ২৭ বছর বয়সী লেভিট হতে যাচ্ছেন আমেরিকার ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। খবর বিবিসির।নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি আত্মবিশ্বাসী, লেভিট কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবে যে, আমরা আমেরিকাকে আবার মহান করব।

‘ক্যারোলিন লেভিট স্মার্ট, দৃঢ় ও অত্যন্ত কার্যকর জনসংযোগকারী হিসেবে প্রমাণিত’, বলেন ট্রাম্প।
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট তার নিজ অঙ্গরাজ্যের সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন। অধ্যয়নরত অবস্থাতেই তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন।
লেভিট ২০১৯ সালে স্নাতক হওয়ার পরপরই প্রথমে ট্রাম্প প্রশাসনের হয়ে হোয়াইট হাউসে কাজ শুরু করেন। প্রথমে তিনি প্রেসিডেন্টের লেখক এবং পরে সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেন।
হোয়াইট হাউস ত্যাগ করার পর লিভিট জ্যেষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যাকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন। এখন তিনি আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। আগের এ রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে তিনি ২৯ বছর বয়সে রিচার্ড নিক্সনের প্রশাসনে এ পদে নিযুক্ত হয়েছিলেন।
ট্রাম্প তার প্রথম চার বছরের মেয়াদে একাধিক প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছিলেন। তারা হলেন শন স্পাইসার, সারাহ হাকাবি স্যান্ডার্স, স্টেফানি গ্রিশাম ও কায়লেগ ম্যাকেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin