বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ Time View

হাকিকুল ইসলাম খোকন .বাপসনিউজঃ

হোয়াইট হাউজে বিদায়ী প্রসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানান। বুধবার (১৩ নভেম্বর) ২০২৪,স্থানীয় সময় সকালে ওভাল অফিসে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় করমর্দন করে একে অপরকে অভিবাদন জানান। খবর রয়টার্সের।
বৈঠকে, বাইডেন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট বাইডেন এ সময় জানান, তিনি একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে চান এবং দেশের ভালোবাসা ও সংহতির পথে কাজ করবেন।
এটি ছিল বাইডেন ও ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে, ২০২০ সালের নির্বাচনের পর একবার ওভাল অফিসে এই দুই নেতা সাক্ষাৎ করেন। উল্লেখ্য, ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হোয়াইট হাউজে প্রবেশ করেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়লাভের পরেই ট্রাম্প তার আসন্ন প্রশাসন সাজাচ্ছেন। নতুন প্রশাসন সাজানোর ক্ষেত্রে ট্রাম্প সেই সব রিপাবলিকান কর্মকর্তাদের নিয়ে আসতে চাইছেন যারা গত চার বছরে তার প্রতি রাজনৈতিক ভাবে সর্বাধিক বিশ্বস্ত থেকেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প পররাষ্ট্রনীতি সম্পর্কে পরিষ্কার বক্তব্য রেখেছেন। তিনি চীন, ইরান, ভেনেজুয়েলা ও কিউবার সঙ্গে সম্পর্কের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কাউকে বসানোর ক্ষেত্রেও এই নীতি মেনে চলেছেন ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin