বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে শত্রুতার বলি শিশু হামিদা!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে ৬ বছরের শিশু হামিদা। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বাড়ীর পাশে ধান ক্ষেত থেকে তার হাত বাঁধা লাশ উদ্ধার করে স্বজনরা। এর আগে সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল নিহতের পরিবারের লোকজন। নড়াগাতী থানার ওসি মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশু ওই গ্রামের শাহানুর শেখ ও হাওয়া দম্পতির মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।

নিহতের স্বজনরা জানান, দুপুর বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বের হন হামিদা। পরে বিকেল ৪ টার দিকে তাঁকে খোঁজ করে বাড়ির লোকজন। তাকে আশেপাশে কোথাও না পেয়ে সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজন সন্দেহ বাড়ে। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ীর উত্তর পাশে ধান ক্ষেতে কচুরীপানায় ঢাকা ও হাত বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, নৃশংস এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin