বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ট্রাম্প জেতার পর আমেরিকায় আর থাকা যাবে না, বললেন ইলন মাস্কের মেয়ে

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২২২ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান। তিনি বলেন, ‘আমেরিকার আর থাকা যাবে না।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ভিভিয়ান। ওই পোস্টে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে যাবেন বলে হতাশা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘আমেরিকার আমার আর ভবিষ্যৎ নেই। এই দেশে আর থাকা যাবে না।’
ট্রান্সজেন্ডার কন্যা ভিভিয়ানের সঙ্গে ইলেন মাস্কের এখন কোনো সম্পর্ক নেই। ভিভিয়ান ২০২১ সালে তাঁর জেন্ডার পরিবর্তনের আবেদন করেন এবং জেভিয়ার আলেকজান্ডার করেন। ওই আবেদনপত্রেই তিনি লিখেছিলেন, বায়োলজিক্যাল বাবা মাস্কের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করতে চান। তাঁর পুরো নাম ছিল ভিভিয়ান জেন্না উইলসন।
গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন ইলন মাস্কের এই ট্রান্সজেন্ডার মেয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রবলভাবে ট্রান্সজেন্ডারবিরোধী।
আতঙ্কিত ভিভিয়ান তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি অনেক দিন ধরেই আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। এখন নিশ্চিত হলাম, যুক্তরাষ্ট্রে আমার কোনো ভবিষ্যৎ নেই। যদিও তিনি (ট্রাম্প) মাত্র চার বছর ক্ষমতায় থাকবেন, হয়তো এখনই ট্রান্সজেন্ডারদের ওপর খড়গহস্ত হবেন না। কিন্তু যে বিপুল সংখ্যক মানুষ তাঁকে জিতিয়ে এনেছে, তারা তো থাকবে। তারাও ট্রাম্পের মতোই ট্রান্সজেন্ডারবিরোধী।’
মেয়ের জেন্ডার পরিবর্তন করার বিষয়টিকে শুরু থেকেই নেতিবাচকভাবে নিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। তিনি তাঁর বইয়ে লিখেছেন, ‘আমার মেয়ে একজন বামপন্থী। এর পিছনে রয়েছে মেয়ের স্কুল। ওই স্কুলই মেয়েটার ব্রেনওয়াশ করেছে। তারা আমার মেয়েকে খুন করেছে।’
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ইলন মাস্কও প্রবলভাবে ট্রান্সজেন্ডার বিরোধী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin