বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত।

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

গোলাম রব্বানী, ষ্ট্যাফ রিপোর্টারঃ

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নতুন আঙ্গিকে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রতিষ্ঠায় ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য শিকদার নূর জালাল তাঁর নিজস্ব জমি দান করেছেন। ৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ডেপুটি এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও সমাজসেবক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এবং মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোল্লা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক (২০২২সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিদুৎসাহী সমাজসবী) ও আলোকিত মাসুদ মাহমুদ। এ সময় নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক,পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর,কালিয়া, নড়াইল।অন্যান্যদের বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, শিক্ষক,খামার পারোখালি মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল। শিক্ষানুরাগী হিরু মোল্লা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহফুজুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা ওবায়দুল্লাহ, মোহতামেম,মাথাভাঙ্গা সোলেমানিয়া সামছুল উলুম মাদ্রাসা ফারুক হোসেন শিক্ষানুরাগী, শিকদার তৈয়েবুর রহমান, রাজাপুর গ্ৰাম সমাজসেবক আবু তালেব মুন্সি, সাংবাদিক গোলাম রব্বানী,গোপালগঞ্জ। শিক্ষানুরাগী, (ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র) সভাপতি,মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোল্লা মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক ও শিক্ষানুরাগী মোঃ খায়রুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin