বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩২২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনা বাদাম, মশুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল খামার বাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আশেক পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৫ হাজার ৫শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin