রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নড়াইলে ডিবি পুলিশের হাতে মহিলা মাদক কারবারি আটক!

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৪০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রাম থেকে শামীমা বেগম(৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৭ অক্টোবর (রবিবার) দুপুরে তার নিজ বাড়ী থেকে ৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক শামীমা বেগম ওই গ্রামের মৃত মান্নান ভাূইয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ওহিদুর রহমান ও এএসআই(নিঃ) মোঃ নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শামীমা বেগম কে আটক করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৩(তিন) বোতল ফেন্সিডিল জব্দ করে।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin