মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শোক!

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ Time View

হাকিরুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে গত বুধবার,১৬ অক্টোবর দুপুরে তিনি মারা গেছেন। খবর বাপসনিউজ।

৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। আইয়ুব খানের আমলে চারবার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।

মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞ্যাপন করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন কর, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ নাথ, সাংগঠনিক সমপাদক আবদুর রহিম বাদশা,মহিঊদদিন দেওয়ান,আবুল হাসিব মামুন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী,মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য কায়কোবাদ খান,আশাফ মাসুক, সাংবাদিক হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ইসনাইল খান আনসারী,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম চেীধুরী, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার,বীর মুক্তিযোদ্ধা ডাঃআবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা ও লেখক সিরাজুল ইসলাম সরকার,বীর মুক্তিযোদ্ধা আলাউদদিন সরদার, শহিদুল ইসলাম,শামসুল আবেদীন, খুরশেদ খন্দকার,আমিনুল ইসলাম কলিনস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,ওসমান গনি,সুহীস বডুয়া হাসু,বিশজিৎ সাহা,খসরুল আলম,কফিল চৌধুরী,নিউইয়র্ক স্টেইট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব জোয়ারদার,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, কানেক্টিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুগম সাধারন সমপাদক আরিফুর রহমাম আরিফ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি চন্দ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগম সাধারন সমপাদক রুমান আকতার,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শাহ সেলিম,শেখ হাসিনা মঞ্চের’ সভাপতি জালালউদ্দিন জলিল, যুগম সমপাদক দেলওয়ার হোসেন মোল্লা , শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম সেলিম ও আলাউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin