
সময় পেলে ক্রিকেট খেলি, আর সময় নিয়ে রাজনীতি করি আমার দায়িত্ব হচ্ছে আপনাদের জন্য কাজ করা। শনিবার (৪ মার্চ) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’স্লোগানকে সামনে রেখে
তৃতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা চর-করফা কওমী মাদরাসা মাঠের জনসভায় এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।
এ সময় মাশরাফি আরো বলেন, আমার মেয়াদকাল আছে আর ৮ মাস। আর এই ৮ মাস আমি জীবন বাজি রেখে আপনাদের জন্য কাজ করে যাবো। যতক্ষণ আল্লাহ আমার হায়াৎ রাখছে কাজ করে যাবো। আমার দায়িত্ব হচ্ছে আপনাদের জন্য কাজ করা। বিগত ৪০-৪৫ বছরের সাথে আমার ৪ বছর মেলালে আপনারা অবগত হবেন।
লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে লোহাগড়া ইউনিয়ন পরিষদ। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতিতে এমপি মাশরাফি ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরের কার্যক্রমের, সফলতা-ব্যর্থতা সম্পর্কে জনগনের প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগড়ার পৌর মেয়র ও উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজমীন বেগমসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।