মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সাবেক রাষ্ট্রপতি ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে জেএসএফ”র শোক

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২৮ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা মহাসচিব, বিকল্পধারা’র প্রেসিডেন্ট ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গত ১ অক্টোবর ২০২৪,মংগলবার,রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম
(জেএসএফ) বাংলাদেশ এর পক্ষে হাজী আনোয়ার হোসেন লিটন।তিনি এক বিবৃতিতে বলেছেন, “অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী’র মৃত্যুতে তাঁর পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুম বদরুদ্দোজা চৌধুরী একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। গণতন্ত্রের প্রতি তাঁর আন্তরিক নিষ্ঠা তাঁকে একটি স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। দেশের স্বাধীকার, স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন ও সাহসী যোদ্ধা। দেশ ও মানুষের প্রতি সহমর্মী মরহুম বদরুদ্দোজা চৌধুরী রাজনীতির পাশাপাশি একজন প্রসিদ্ধ চিকিৎসক হিসেবেও মানুষের সেবা করে গেছেন।”খবর বাপসনিঊজ।

জেএসএফ বাংলাদেশ বিবৃতিতে বলেছে , ১৯৩০ সালের ১১ই অক্টোবর জন্ম নেন বদরুদ্দোজা চৌধুরী। তার বাবা আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন কৃতী ছাত্র। ১৯৪৭ সালে ঢাকার স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। তিনি ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকায় ছিলেন। বি. চৌধুরী যুক্তরাজ্যের তিনটি রয়েল কলেজ অব ফিজিশিয়ানস্‌ লন্ডন, এডিনবরা ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো-এফ.আর.সি.পি এবং বাংলাদেশের (সম্মানিত) এফ.সি.পি.এস।
জেএসএফ বাংলাদেশ বিবৃতিতে আরো বলা হয়েছে , বর্ষীয়ান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় , পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin