বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে বৃদ্ধার মৃত্যু নিয়ে ধোঁয়াসা!

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে বৃদ্ধা সালেহা বেগম (৫৮) এর গলায় ফাঁসে মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে নিহতের দেবর সুরত শিকদার বাড়ীর পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। মৃত সালেহা বেগম ওই গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, বড় ছেলে ইব্রাহীম শিকদার (২৮) ও ছোট ছেলে বিপ্লব শিকদার (২৪) জাহাজে চাকুরী করে। বিপ্লবের বয়স যখন ৬ মাস তখন সালেহা বেগমের স্বামী মারা যান। সেই থেকে দুটি ছেলেকে আকড়ে স্বামীর ভিটায় থাকেন। ছেলেরা বড় হয়ে বিবাহ করেছে এবং জাহাজে চাকুরী করে। দুই ছেলের বউ এবং ১ টা পোতা নিয়ে নিজ বাড়ীতে থাকেন সালেহা বেগম। সালেহা বেগম দীর্ঘ দিন যাবত পেটে ব্যাথায় ভুগছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

তবে স্থাণীয় একাধিক সূত্রে জানা গেছে, সালেহা বেগম পরহেজগার মহিলা ছিলেন। বাড়ীর যাবতীয় কাজ তিনিই করতেন আর পুত্রবধুরা মোবাইলে ব্যস্ত থাকতো। একারনে বৃদ্ধা সালেহার সাথে পুত্রবধুদের প্রায়ই ঝগড়া হতো এবং পুত্র বধুরা তাকে মানসিক অত্যাচার ও নানা ধরনের কটু কথা বলায় এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারনা। তবে ঝগড়ার বিষয়টি পুলিশের কাছে নিহতের বড় ছেলের একমাত্র সন্তান ৩ বছরের নাহিয়ানও স্বীকার করেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহা বেগমের মৃত দেহ পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin