বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মোংলায় দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ Time View

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ সহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার সহযোগী ভাই ফিরোজ আহমেদকে আটক করেছে মোংলাস্হ কোষ্টগার্ড পশ্চিম জোন এর একটি আভিযানিক দল।২৫ সেপ্টেম্বর বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কোষ্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কোষ্ট গার্ড এর অভিযানিক দলটি মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন কে আটক করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি করে রাতে একটি অবৈধ বিদেশী শটগান, একটি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড বন্দুকের তাজা গুলি ,দুই রাউন্ড গুলির খোসা, নগদ ১ লক্ষ টাকা,একটি বেসবল ব্যাট ও মোবাইল সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ কে আটক করে। জব্দকৃত অস্ত্র,গুলি সহ আটককৃতদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সকল মোংলা থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin