মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর আসন্ন নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে গত ৮ সেপ্টেম্বর ২০২৪,রোববার কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে সেলিম-আলী প্যানেল থেকে রিজু মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে একটানা চার মেয়াদে প্রচার ও গণসংযোগ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি এর দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার সোসাইটির ভোটার সংখ্যা মোট ১৮ হাজার ৬১৩ জন। তাদের মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিউইয়র্কের এলমহার্স্টের হুইটনি অ্যাভিনিউর নিজস্ব কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের দিন ‘সেলিম-আলী’ প্যানেল ১৯টি পদে এবং ‘রুহুল-জাহিদ’ প্যানেল থেকে প্রচার ও গণসংযোগ সম্পাদক এবং একটি কার্যকরী সদস্য বাদে ১৭টি পদে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য ছিল ৭ সেপ্টেম্বর ২০২৪,শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এদিন সভাপতি পদ রেখে কার্যকরী সদস্য পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি জানান, সেলিম-আলী প্যানেল ১৯টি পদে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুর ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জে এইচ খান ডিউক খান,সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল,ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সিদ্দিক, হারুন ও. হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান। রুহুল-জাহিদ প্যানেল ১৭টি পদে ১৭ জনের প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে। এই প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুলইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার খান, কোষাধ্যক্ষ মোহাম্মেদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, মোহাম্মদ এন ইসলাম, একেএম রফিকুল ইসলাম ডালিম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। খবর বাপসনিঊজ ।
এদিকে নিউইয়র্কের ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের এক নির্বাচনী সভা গত ৯ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি ‘সেলিম-আলী’ পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি, ব্রঙ্কস শাখার আয়োজনে এই সভা স্থানীয় গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin