বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদিরের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা ম, আ মুকতাদিরের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাষ্টের উদ্দোগে নিউইয়র্ক এর জালালাবাদ ভবনে আলোচনা সভার মাধ্যমে এ মৃত্যু বার্ষিকী পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব এম আব্দুর রহিমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ট্রাষ্টি শাহাব উদ্দীন । অতিথি বক্তা ছিলেন মুলধারার রাজনীতিক লিগেলকনসালটেন্ড এডভোকেট মুজিবুর রহমান ,বাপসনিউজ এডিটর ও মুলধারার রাজনীতিক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,:জালালাবাদ এসোসিয়েন অব আমেরিকার সভাপতি রিয়েলেটর মইনুল ইসলাম .সংগঠক জাকির হোসেন বাচ্ছু ,ইয়ামীন রশীদ, আবুল কালাম আযাদ ,মোফাখর আহমদ এবং আব্দুন নূর শেখ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন,ম আ মুকতাদিরের মতো দেশপ্রেমিক ছাত্র জনতা জীবন বাজিরেখে ১৯৭১ এ মহান
যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কিন্তু দু:খজনক হলেও সত্য যে আজও বাংলাদেশে স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত।
বার বার রক্ত দিয়ে ক্ষমতার পালাবদল
হয় । কিন্তু গরীব মানুষের ভাগ্যর পরিবর্তন অথবা গনতান্ত্রিক সমাজ কোন টাই প্রতিষ্ঠা হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার নামে আখের ঘোচানো হয়েছে। তাই আজ স্বাধীনতে বিরোধীরা মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুছে ফেলার জন্য পাচই আগষ্টের গন অভ্যুত্থানের পর সুপরিকল্পিত ভাবে দেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনার উপর ভাংচুর ও ধংস যজ্ঞ চালায়। এবং আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করার মতো ধৃষ্টতা দেখায়। তাই আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। শত্রু মিত্র চিহ্নিত করে আপোষহীন সংগ্রামের বিকল্প নেই। বীর মুক্তিযুদ্ধা মুক্তাদিরের আদর্শের সৈনিকেরা সেই সংগ্রামের অগ্রনী ভূমিকা পালন করবেন। সৃতি কল্যাণ ট্রাষ্টের উদ্দোগে দেশে বন্যার্ত দের মাঝে ত্রান বিতরণ ,চক্ষুশিবির ,গরীব মেধাবীদের বৃত্তি সহ ম আ মুকতাদিরের জীবন ভিত্তিক স্মারক গ্রন্থের প্রকাশনার যে মহতী উদ্যোগে নেওয়া হয়েছে তার জন্য উদ্দোক্তাদের ধন্যবাদ জানান ।সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin