বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে চাঞ্চল্যকর আমেনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী আটক!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর থানার বিছালী গ্রামের চাঞ্চল্যকর আমেনা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটনপূর্বক
মোঃ আসিফ মোল্যা (১৯) নামে এক আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় নিহত আমেনা বেগমের লুষ্ঠিত মোবাইল ফোনটি তার কাছ থেকে উদ্ধার করা হয়। আটক আসিফ মোল্যা সদর থানার বিছালী গ্রামের বাবর আলী মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৪ আগস্ট সদর থানার বিছালী গ্রামে মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম (৫৭) নিজ বাড়ীতে হত্যাকান্ডের শিকার হয়। উক্ত ঘটনায় ১২ আগষ্ট নড়াইল সদর থানায় মামলা হয়। অতঃপর হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম এবং এসআই(নিঃ) মোঃ সেলিম মহালদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তার নিজ এলাকা থেকে আসামীকে গ্রেফতার করে
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, নিহত আমেনা বেগম গ্রাম্য সম্পর্কে তার দাদী হয়। আমেনার পরিবারের সাথে আসামীর পরিবারের জমিজমা নিয়ে বিরোধ ছিল এবং এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। তারপরেও আমেনা বেগম আসামীদের বাড়িতে যাওয়া আসা করতো। একদিন আমেনা বেগম তার মায়ের নামে আজেবাজে কথা বললে সে কষ্ট পায়। এ ছাড়া আমেনার হাঁস চুরি হলে আসিফকে চোরের অপবাদ দিলে তার মা তাকে মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গিয়ে গেইটের তালা খুলে ভিতরে প্রবেশ করে আমেনার সাথে কথা বলার ফাঁকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin