বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী স্থগিত করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৭ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

৩১শে আগষ্ট, ২০২৪,শনিবার, রাত ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাঁকজমকপূর্ন এক মিলনমেলার আয়োজনের কথা থাকলেও বিএনপির ভারঃ চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উক্ত অনুষ্ঠান স্থগিত করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু,ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আবদুল বাছিত, সাবেক সভাপতি শামছুজ্জোহা বাবলু ও কানেকটিকাট বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হিমু।খবর বাপসনিউজ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক এম. ওয়াহিদ রহমান এবং দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি আফজাল হোসেন শিকদার। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুুগ্ম-সম্পাদক লায়েক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনচারী চপল, মাহাতাব আহমেদ, আফজাল শিকদার, মার্শাল হক, এলেন ইলিয়াছ মানিক চৌধুরী,অধ্যাপক শাহাদাত হোসেন শাহিন, লিটু হোসেন, মাহফুজুর রহমান, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, ইলিয়াস মিয়া, রফিকুজ্জামান জুয়েল, লোকমান হোসেন, কামাল হোসেন তরুন, শহিদুল ইসলাম পলাশ, মিজানুর রহমান জমশেদ, এ্যাডভোক্চ শামছুন খান লাকি, সেলিনা মন্টি, কাজী রোপা ওমর ফারুক টিটু, বদরুল ইসলাম, জন মোহন, মহি উদ্দিন বাবর, রেজাউল করিম জামিল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin