বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ার মাথাভাঙ্গা বাজারে অগ্নিকান্ডে ৭০/৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪০৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বাজারে মোল্যা ষ্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ সকল মালামাল পুড়ে প্রায় ৭০/৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম। ২৮ আগষ্ট (বুধবার) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাবুল মোল্যা ওই গ্রামের মৃত হাজী সলেমান মোল্যার ছেলে। এ ঘটনায় হতাশায় বাগরুদ্ধ হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাবলু মোল্যা।

বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যান। রাত অনুমান সোয়া ১২ টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আকাশ মোল্যা আগুন দেখে তাদের বড়ীতে খবর দেয়। স্থানীয়রা কালিয়া ফায়ার সার্ভিসে খবর দিয়ে শতশত লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অতঃপর ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নগদ টাকা সহ প্রায় ৭০/৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ওই বাজারের সেক্রেটারী আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা এলাকার সকল মানুষ আগুন নেভানোর চেষ্টা করি। অতঃপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আানে। তিনি আরো জানান, ওই দোকানে সব ধরণের মালামাল পাওয়া যেত। সবই পুঁড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে কালিয়া ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সে ক্ষেত্রে সঠিক তদন্ত হলে আসল কারন জানা যাবে। তবে দুটি দোকানের একটি সম্পূর্ণ মালামাল পুঁড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin