রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলা স্মরনে টাইমস স্কোয়ারে আওয়ামিলীের বিক্ষোভ!

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৩০ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলা স্মরনে টাইমস স্কোয়ারে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রে আওয়ামিলীে ও সহযোগী অংগসংগঠের নেতা কর্মীরা!২১শে আগষ্ট,বুধবার বিকেল ৪টায় নিউইয়র্ক সিটির প্রানকেন্দ্র ম্যানহাটনের টাইমস স্কোয়ারে এ বিক্ষোভ করেন তারা।
বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, ম্যুরাল ,ভাস্কর্য ভাঙচুর এবং ধ্বংস করা, বঙ্গবন্ধুর ৩২ নং রোডের বাড়িতে অগ্ন সংযোগ, জাতীয় শোক দিবস পালনে বাঁধা, চুরি, ডাকাতি, নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা, রহাজানি, গনমানুষের হতাহত করা, থানা লুট,জেলখানা লুট, হিন্দু এবং সংখ্যালঘুদের বাড়িতে আগুন, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমন এবং অগ্নি সন্ত্রাস করে পুঁড়িয়ে হত্যা, হিন্দু মেয়েদেরকে ধর্ষন, মানুষের ব্যবসা-বাণিজ্যে হামলা ও দখল, চরম নৈরাজ্য এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল সংগঠন সমূহ। এ সময় সবাইকে দলে দলে যোগদান করে বিক্ষোভ সমাবেশটিকে সফল করার জন্য আয়োজকদের পক্ষথেকে আহ্বান জানানো হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin