বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় অবৈধ কোয়ান্টাম মেশিনে রুগী দেখার নামে প্রতারনার অভিযোগ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে।

মোঃ রাসেল বিশ্বাস, ষ্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩৫৫ Time View

মোঃ রাসেল বিশ্বাস, ষ্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলা পহরডাঙ্গা বাজারে অবৈধ কোয়ান্টাম মেশিনে রুগী দেখার নামে প্রতারনার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক কাজী বিল্লাল হোসেনের বিরুদ্ধে। কম্পিউটারে রুগী দেখা হয় এমন চটকদারী বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন যাবত আশপাশের বেশ কয়েকটি এলাকার সহজ সরল মানুষের সাথে করে আসছেন প্রতারণা। এরই সুবাদে তার ফার্মেসীর নাম দিয়েছেন আলিম ডিজিটাল ফার্মেসী। ১৭ আগষ্ট (শনিবার) সরেজমিনে গেলে দেখা যায় ওই মেশিনে কাজী বিল্লাল হোসেন রুগী দেখছেন এবং হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা।
জানা গেছে কিছু দিন আগে ওই বাজারে জনৈক হোমিও ডাক্তার কোয়ান্টাম মেশিনে রুগীর চিকিৎসা দিতেন এবং পহরডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ সহকারী শেখ কেরামত আলীর প্রচেষ্টায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযানে তাকে বাজার ছাড়া করা হয় বলে নিজেই জানিয়েছেন। অথচ তার বিপরীত পার্শ্বেই কাজী বিল্লাল হোসেন অবৈধ কোয়ান্টাম মেশিনের মাধ্যমে রুগীদের সাথে প্রতারনা করে আসছেন বলে জানা যায়। তবে এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি কেন? এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নি।
এ বিষয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসক কাজী বিল্লাল হোসেন বলেন, কোয়ান্টাম মেশিন অবৈধ তিনি জানেননা। উর্ধ্বতন কর্তৃপক্ষ নিষেধ করলে তিনি আর করবেন না বলে জানান। তিনি আরো বলেছেন, রোগ নির্নয়ে এ মেশিনে কিঞ্চিৎ ধারনা পাওয়া যায় এবং এ মেশিনে রুগী দেখলে রুগীরা আশ্বস্ত হয়। তবে নিজের অভিজ্ঞতা থেকেই রুগীকে চিকিৎসা দেন তিনি বলে জানান।
এ বিষয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুর রশিদ বলেন, কোয়ান্টাম মেশিনে রুগী দেখার কোন বৈধতা নেই। এদের বিরুদ্ধে শিঘ্রই বিধি মোতাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin