বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবে সশস্ত্র হামলা, দুই সাংবাদিক আহত!

সোহেল রানা বাবু, বাগেরহাট
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৪০ Time View

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের শরণখোলা উপজেলা সভানেত্রী সাগর আক্তারের উপস্থিতিতে তার দুই ছেলে শামিম হাসান সুজন, সোহাগ ও বিএনপির সমর্থক পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারের মালিক হেলাল তালুকদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী বুধবার রাত ৮টার দিকে এই সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা শরণখোলা প্রেসক্লাব সভাপতি প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক কালের কন্ঠের প্রতিনিধি মহিদুল ইসলামকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় তারা শরণখোলা প্রেসক্লাবে তান্ডব চালিয়ে চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা প্রেসক্লাবের আরো ২টি কম্পিউটার ও নির্মান কাজের জন্য রাখা তিন লাখ টাকা লুটে নেয়।

এ ঘটনার পর স্থানীয়রা সহ সাংবাদিকরা এসে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় বাগেরহাট জেলাজুড়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আটক করে ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলটির প্রতি আহবান জানিয়েছেন।
শরণখোলা প্রেসক্লাবে হামলার বিষয়ে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার বলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহিংসতা না করতে দলীয় নেতাকর্মীদের বার বার নির্দেশনা দিয়েছেন। এরপরেও যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin