বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত!

নিউজ ডেস্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩৬২ Time View

নিউজ ডেস্কঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে কবিরুল শেখের ছেলে নয়ন শেখ ( ২৫) দূবৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। এসময় সবুজ কাজী নামে আরো ১ জন আহত হয়েছে। ১ লা আগস্ট (বৃহস্পতিবার) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়,ঘটনার দিন সকালে নয়ন শেখ লোহাগড়া যাওয়ার উদ্দেশ্যে বয়রা গ্রামের হাসান কাজির ছেলে সবুজ কাজিকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে রওনা হলে পতিমধ্যে একই গ্রামের তোতা কাজির বাড়ির পশ্চিম পাশে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামেরই গোলজার শেখের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে নয়ন ও সবুজ কাজিকে গুরুতর যখম করে। স্থানীয়রা আহত নয়ন শেখ ও সবুজ কাজিকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে করর্ত্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন এবং সবুজ কাজির অবস্থার আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সবুজ কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী।

এঘটনায় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, নয়ন শেখ নামের এক জন মারা গেছে। ঘটনায় জড়িতদের আটকের জোর চেষ্টা চলাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin