বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও এডিপির বরাদ্দ থেকে ব্যাটারী চালিত ভ্যান, বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ।

আমিন টিভি অনলাইন ডেস্কঃ
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৪৭ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৩১ জুলাই (বুধবার) থেকে ৫ আগষ্ট জাতীয় মৎস্য সপ্তাহ হিসেবে আজ সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নড়াইল ১ এর সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন এবং উপজেলা প্রশাসনের পুকুরে মাছ অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য অফিসার আবু রায়হানের সঞ্চালনায় ও ইউএনও কালিয়া রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল কিশোর রায়, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা।
কালিয়ায় মৎস্য খাতে চাহিদার তুলনায় বেশী উৎপাদন করে ব্যাপক উন্নতি করায় উপজেলা মৎস্য অফিসারের প্রশংসা করেন এমপি কবিরুল হক মুক্তি।
এ সময় তিন জন মৎস্য চাষীকে মাছ চাষে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পরিশেষেঃ এডিপি’র বরাদ্দ থেকে বিভিন্ন স্কুল কলেজের ৩৩ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়া ওই বরাদ্দের অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নের ৫ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে ৫ টি ব্যাটারী চালিত ভ্যান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin