
আমিন টিভি অনলাইন ডেস্কঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) উপজেলার নলদী ইউনিয়নের নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুর জেলার বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে যাচ্ছিলো এমন গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে গাড়িতে থাকা ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদেকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।