বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ঘের মালিকের বিরুদ্ধে ব্যক্তি স্বার্থে সরকারি খালের ওপর রাস্তা নির্মানের অভিযোগ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৪০৪ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দ নগর গ্রাম সংলগ্ন ভক্তের বিলের মধ্যবর্তী সরকারি খাল দখল করে ব্যক্তি স্বার্থে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে ঘের মালিক শিব বর্মনের বিরুদ্ধে। স্থানীয় কিছু প্রভাবশালীদের হাতে রেখে প্রায় বছরকাল যাবত নিজের সুবিধা মত খালের ওপর বাঁধ দিয়ে খালের প্রবাহ নষ্ট করে চলেছেন শিব বর্মন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রান্তিক চাষীরাসহ বেশ কিছু ঘের মালিক বলে জানা যায়। অতি দ্রুত খালের বাঁধ অপসারণ করে উন্মুক্ত করার দাবি জানান তারা।

২৫ জুলাই (বৃহস্পতিবার) সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় ক্ষতিগ্রস্ত ঘের মালিক ও কৃষকদের মধ্যে বিষ্ণু বর্মন, শিমুল রায়সহ অনেকে বলেন, খালের মাথা বেঁধে দেওয়ার কারণে অতি বৃষ্টিতে পাশের ঘের ভেসে যাওয়ার আশংকাসহ গ্রীস্মকালে ফসলী জমির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের বলেও কোন সুরাহা পায়নি ক্ষতিগ্রস্তরা বলে জানান।

সরকারি খালে বাঁধ দেওয়ার বিষয়ে শিব বর্মনের সাথে কথা হলে তিনি কৃতকর্মের ভুল স্বীকার করে বলেন, এ ব্যপারে আমাকে কেউ কিছু বলেনি। তবে অভিযোগ আসায় বাঁধটি ভেঙ্গে তিনি উন্মুক্ত করে দিবেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারোর ব্যক্তি সার্থে খালে বাঁধ দেওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য অফিসারকে সরেজমিনে গিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin