
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর এলাকা থেকে মোঃ রবিন খান ওরফে বাবু খান (২৭) ও মোঃ আরমান সরদার (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। ১৫ জুলাই (সোমবার) রাতে মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর খেয়া ঘাট সংলগ্ন রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মোঃ রবিন খাঁন ওরফে বাবু খাঁন দোয়া মল্লিকপুর গ্রামের পটু খাঁর ছেলে এবং মোঃ আরমান সরদার চর মল্লিকপুর গ্রামের পলাশ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি চৌকস দল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করে। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।