বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩২৮ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে গলিত মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। তবে মরদেহর নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin