বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল পুলিশের সহযোগিতায় ঘরে ফিরলো অর্ধ শতাধিক পরিবার।

মোঃ রাসেল হুসাইন, ষ্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪১৬ Time View

মোঃ রাসেল বিশ্বাস, ষ্ট্যাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী গ্রামে দীর্ঘ দিন পরে পুলিশের সহযোগিতায় নিজ বসত ভিটায় ফিরলো ৫০ টিরও বেশী পরিবার। ১০ জুলাই (বুধবার) নড়াইল ১ এর বার বার নির্বাচিত সাংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও জেলা পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় জীর্ণ বসত বাড়ী ফিরে পেয়েছেন তারা।
তবে অধিকাংশ পরিবার এখনও নিজের বাড়িতে ফিরতে পারিনি। এ ছাড়া প্রতিটি বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সেখানে থাকার মত পরিবেশ নেই। নতুন করে আবার বসবাস শুরু করতে হবে বলে জানান ভুক্তভোগীরা।

জানা যায়, চাঞ্চল্যকর আজাদ হত্যার আসামীরা কোর্ট থেকে জামিন পেলেও দুর্বৃত্তদের ভয়ে ১ বছর ধরে এলাকায় আসতে পারছিলো না। প্রতিপক্ষের হুমকির কারনে তারা বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করছিলেন। অবশেষে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও পুলিশ সুপারের নির্দেশনায় ওছি কালিয়ার তত্বাবধানে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের সহযোগীতায় নিরাপদে বসত ভিটায় ফিরেছেন ৫০ টিরও বেশি পরিবার।

এ বিষয়ে কালিয়া থানাধীন পেড়োলী পুলিশ ক্যম্প ইনচার্জ আজিজুর রহমান জানান, নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও পুলিশ সুপারের নির্দেশনায় ওছি কালিয়ার তত্বাবধানে পরিবার গুলিকে নিরাপদে বসত ভিটায় উঠাতে সক্ষম হই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin