বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪১২ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে কাকা মিয়া লস্কর (৬৫) নামে বৃদ্ধের বিরুদ্ধে ৩ য় শ্রেণীর শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ৬ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে ভুক্তভোগীর বাড়ীর পার্শ্ববর্তী পানের বরজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাকা মিয়া লস্কর যোগানীয়া বাজার এলাকার মৃত সায়েন লস্করের ছেলে। এ ঘটনায় ৭ জুলাই (রবিবার) ভুক্তভোগী শিশুর মা অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ওই শিশু ছোট চুলা বানানোর জন্য তাদের বাড়ীর অদুরে একটি পুকরে মাট আনতে গেলে কাকা মিয়া তাকে লতাপাতা উঠানোর কথা বলে পার্শ্ববর্তী পানের বরজে নিয়ে প্রান নাশের হুমকি দিয়ে হাত বেঁধে ধর্ষণ চেষ্টা চালায়। এদিকে শিশুটির মা মেয়ের আসতে দেরী হওয়ায় খুঁজতে বাহির হলে ৫/৬ বছরের দুটো শিশু জানায় তার মেয়েকে বুড়ো একটা লোক পানের বরজের দিকে নিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় শিশুটির মা পানের বরজের কাছে গেলে মেয়েটির ছ্যান্ডের দেখতে পেয়ে বরজের ভিতর প্রবেশ করে আপত্তিকর অবস্থায় কাকা মিয়াকে দেখতে পায়। অতঃপর কাকা মিয়া মহিলার পা ধরে ক্ষমা চেয়ে বিষয়টি গোপন রাখার কথা বলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুটির মা তার স্বামীকে বিষয়টি জানালে ওই রাতেই থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পরদিন অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

এ দিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কাকা মিয়া তার চায়ের দোকান বন্ধ করে সটকে পড়েন এবং দোকানের পিছনে তার বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি। তবে বিষয়টি মিমাংসার জন্য বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে দৌড়ঝাপ করছেন বলে জানা যায়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin