
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাগর শেখ (২১) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। ৬ জুলাই পৌনে ৫ টার দিকে ওই এলাকার বি এন্ড কে নামক ইট ভাটার অফিসের সামনে হতে তাকে আটক করা হয়। আটককৃত
মোঃ সাগর শেখ সদর থাার সড়াতলা গ্রামের মোঃ আজিজুর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাগর শেখকে আটক করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।