বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে এবারও জয়ের আশা বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকির।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩২২ Time View

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্কঃ

প্রতিবারই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর সংখ্যা বেড়ে চলেছে। এবার ৩৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। তাদের মধ্যে আলোচনার শীর্ষ সারিতে রয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। অবস্থান সুসংহত হওয়ায় এবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে তার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জরিপ বলছে, ব্রিটিশ পার্লামেন্টের প্রধান বিরোধী দল লেবার পার্টি বড় জয় পেতে চলেছে। এ হিসাবেও দলটির মনোনীত প্রার্থী টিউলিপের জয় নিয়ে আশাবাদী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কমিউনিটি।

বাংলাদেশি বংশোদ্ভূত আটজন ব্রিটিশ নাগরিক লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন এবারের পার্লামেন্ট নির্বাচনে। বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন—এমন চারজনের একজন হলেন টিউলিপ সিদ্দিক। তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট থেকে লড়ছেন।
টিউলিপ বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন-ঝি। তিনি ১৯৮২ সালে লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল বৈচিত্র্যময়। শৈশবে তিনি বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে থেকেছেন। পরে কিশোর বয়সে লন্ডনে স্থিত হন এবং সেখানেই পড়াশোনা করেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিকস, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

রাজনৈতিক পরিবারের সন্তান টিউলিপ প্রাথমিক জীবনেই বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত হন। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় হন। তার নেতৃত্বগুণ দলকে মুগ্ধ করে। অল্প সময়ে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের প্রভাবশালী নেত্রীতে পরিণত হন। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ‌তি‌নিই ছিলেন ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।
২০১৫ সালে তিনি শক্তিশালী সাত প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন। এরপর থেকে ২০২৪ সালে পার্লামেন্টে বিলুপ্তের আগ পর্যন্ত তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।

এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীরা হলেন- রিফর্ম ইউকে থেকে ক্যাথরিন বেকার, রিজয়েন ইইউ থেকে ক্রিস্টি এলান-কেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে স্কট এমেরি, জোনাথন লুই লিভিংস্টোন (স্বতন্ত্র), গ্রিন পার্টি থেকে লরনা জেন রাসেল, কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টি থেকে ডন উইলিয়ামস। তবে নির্বাচনী প্রচারে এসব প্রার্থীর তুলনায় টিউলিপ ভোটারদের অভূতপূর্ব সাড়া পেয়েছেন। দেড় মাসের নির্বাচনী প্রচার শেষে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। বড় কোনো অঘটন না ঘটলে ১৫ বছর পর যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত কেউ। সে আলোচনায় ব্রিটিশ বাংলাদেশিদের আলোচনায় টিউলিপের নামটি বারবার উচ্চারিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin