
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নি:শর্ত মুক্তির দাবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বিকাল সাড়ে ৫ দিকে শহরের আলাদাৎপুর এলাকায় তাসরিন সুলতানা মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জেলা কৃষকদলের আহ্বায়ক মো. নবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, খুলনা বিভাগীয় কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান জামান, অশোক কুন্ডু, এনামুল কবীর চন্দন, রবিউল ইসলাম রুবেল, মশিয়ার রহমান, সাঈদুজ্জমান আমল, খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।