বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত লেক খনন করে সুপেয় পানির অভাব পুরণের আবেদন।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪১২ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুরিয়া বাজার থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এসএম শাহিদুর রহমান মোল্যার বাড়ির গেট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত লেক খনন করে সুপেয় পানির অভাব পুরণে এলাকাবাসীর অনুরোধে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন করেছেন বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ইলিয়াস হোসেন। ১৪ জুন ওই এলাকায় সরেজমিনে গেলে জানা যায় চলতি মাসের ০৪ জুন (মঙ্গলবার) এলাকার আপামর জনগনের স্বার্থে জেলা পুলিশ সুপারের মাধ্যমে এ আবেদনটি প্রেরণ করেঝেন তিনি।

আবেদন সূত্রে জানা যায়, অত্র এলাকায় প্রায় পঁচিশ হাজারেরও বেশি নানা শ্রেণী-পেশার মানুষের বসবাস রয়েছে। এলাকার পাশ দিয়ে বহমান নলিয়া নদীর পানি এবং ভুগর্ভস্থ পানি অতিমাত্রায় লবনাক্ত থাকায় ব্যবহারের অনুপযোগী ও পানের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি অতি মাত্রায় লবনের কারণে ওই পানিতে গোসল করাও নিরাপদ নয়। নিরাপদ পানির বিকল্প কোন উৎস না থাকায় এলাকার মানুষ নিরুপায় হয়ে নলিয়া নদী ও সংলগ্ন খাল এবং পুকুরের পানি ব্যবহার করে পানিবাহীত নানা রোগে আক্রান্ত হচ্ছে। সামর্থ্যবানরা উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী তেরখাদা এলাকা থেকে পানি ক্রয় করে পান করছে, যা অধিকাংশ নিম্নআয়ের মানুষের পক্ষে কষ্টসাধ্য।

এমতাবস্থায়, বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্র, বড়নাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এবং বড়নাল দাখিল মাদ্রাসাসহ তিনটি প্রতিষ্ঠান ও অধিক সংখ্যক নিম্ন আয়ের মানুষের অনুরোধে উপজেলার জয়পুর টু তেরখাদাগামী ওয়াপদা রাস্তার পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন অব্যবহৃত অগভীর লেক খনন করে নিরাপদ পানির আধার তৈরির আহ্বান জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন বলেন, ঈদের পর সরেজমিনে গিয়ে জায়গাটি পরিদর্শন করে তিনি সিদ্ধান্ত জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin