বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের গাছবাড়িয়ায় মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত।

মোঃ রাসেল হুসাইন, নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৪৯ Time View

মোঃ রাসেল হুসাইন, নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামে হিন্দু ধর্মালম্বীদের আয়োজনে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন (বুধবার) অমর বিশ্বাসের বাড়ীতে দিন ব্যাপি এ বার্ষিক মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা শাখার মতুয়া মিশনের শ্রী শ্রী হরিগুরুচাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম কুমার পাল।

অন্যান্যদের মধ্যে উপস্জেথিত ছিলেন, মতুয়া গৌর শীল জেলা কমিটি, মতুয়া রামপাল সদস্য জেলা কমিটি,মতুয়া লিটন বিশ্বাস সদস্য জেলা কমিটি, মতুয়া সুজিত রায়,মতুয়া মিলন বিশ্বাস, মতুয়া হিরামন বিশ্বাস, মতুয়া সুমন্ত ভক্ত,মতুয়া জয় বিশ্বাস, মতুয়া তাপস রায়,মতুয়া পরিতোষ রায়,মতুয়া সাধন রায়,মতুয়া সুদিপ রায়,মতুয়া দেবাশীষ বিশ্বাস, মতুয়া তাপস মন্ডল, মতুয়া সুবল সরকার, মতুয়া মোহন রায়,মতুয়া বিজয় সিকদার,মতুয়া সুমন বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বার্ষিক মহোৎসবে নড়াইল জেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ২০ টি দল অংশ নেয়। মতুয়াদের ঢাকের আওয়াজে ওই সব এলাকার আকাশ বাতাস মুখোরিত হয়ে উঠে।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।

প্রধান অতিথি সভাপতি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন, হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin