
কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহা বিদ্যালয়ের সভাপতি হয়েছে রিফায়েত সর্দার। তিনি কলোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস সর্দারের ছেলে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর পরিদর্শক,সমীর কুমার কুন্ডু সাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে জানা গেছে,নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ১৬-৪-২০২৪ তারিখের ৩৭১১.৪৪১.১১.০০১.২০.১৭৬১ স্বারক নাম্বারের অনুমতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেরে বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রতিবিধানমালা, ২০২৪ এর প্রবিধি ৬৪ অনুসারে নিম্ন লিখিত সদস্য ৬ মাসের জন্য দেওয়া হল। এ কমিটিতে সদস্য সচিব রয়েছে দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এবং সাধারণত শিক্ষক সদস্য শক্তিপদ বিশ্বাস, অভিভাবক সদস্য
শামছুদ্দিন আহমেদ রিফায়েত সর্দারকে সভাপতি করায় এলাকায় মিষ্টি বিতারন করা হয়েছে। স্থানীয়দের ধারণা রিফায়েতের দক্ষ নিদর্শনায় কলেজের শিক্ষা মান উন্নয়ন হবে।