বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর।

আমিন টিভি ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৪০৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের প্রাইভেটকার পোড়ানো ও চাঁদাবাজি মামলায় সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এবং তার সহযোগী আব্দুর রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০জুন) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই মেহেদী হাসান আদালতে তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চাইলে আদালত তা দুইদিনের জন্য মঞ্জুর করেন।
উল্লেখ্য গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে গত ২ জুন রাত ১২টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে নিউটন গাজীর প্রাইভেটকার পুড়িয়ে দেয় সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন। গাড়ির পোড়ানোর পাশাপাশি নিউটনের ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং প্রায় এক লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নিউটন গাজীর বয়োবৃদ্ধ বাবা আবুল হোসেন গাজী স্ত্রী নাসরিন আক্তার, শিশুপুত্র সাব্বির গাজী ও ছয়মাস বয়সী আরাব এবং প্রতিবেশি মোহাম্মদ লিটনকে মারপিট করে আহত করা হয়েছে।
এ ঘটনায় উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে গত ৩ জুন সদর থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেন নিউটন গাজী। মামলার পরদিন উজ্জ্বল শেখ ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

এদিকে, উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে সোমবার দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তার সমর্থকরা। তারা বলেন,উজ্জ্বল শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা উজ্জ্বল শেখের মুক্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin