বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ার কলাবাড়ীয়ায় হত্যাকান্ডের জেরে আসামী পক্ষের বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ!

আমিন টিভি ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪১৮ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের আনিস শেখ হত্যাকান্ডের জেরে আসামী পক্ষের বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বাদী পক্ষের লোকজন ৩ জুন (সোমবার) দিবাগত রাত ১০ টা থেকে রাত ২ টা পর্যন্ত আসামী পক্ষের ৫ টি পরিবারের ১৩ টি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ভুক্তভোগীরা। এ ছাড়া ঢাকায় থেকেও আসামী হয়েছেন মৃত জালাল শেখের দুই ছেলে ইরফান ও ইনসান এবং শহিদ শেখের ছেলে ইয়াসিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরকান্দিপাড়ার আসামী পক্ষের মঞ্জুর শিকদার, মনির শেখ, শহিদ শেখ, খোকা মোল্যা ও এরফান শেখসহ ৫টি পরিবারের ১৩ টি বাড়ী ভাংচুরসহ ব্যবহার্য আসবাবপত্র কুপিয়ে ও ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়া কয়েকটি পরিবারের গরু-ছাগল, হাঁস-মুরগী ও কবুতরসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুট করেছে বলে জানান পুরুষ শূণ্য বাড়ীর ভুক্তভোগী মহিলারা।

ঢাকায় থেকেও আসামী হওয়া ইরফান ও ইনসান শেখের মা বলেন, আমার দুটি ছেলে ঢাকায় থাকে তাদের ও আসামী দেছে এবং আমার ঘরের সবকিছু চুরমার করে ফেলেছে।
ইরফানের বোন লিপি বেগম বলেন, আমার দুটোরভাই ঢাকায় থাকে এজন্য আমরা ভেবেছি আসামী হবে না। তাই ঘরের কোন মাল জিনিস আমরা সরাই নাই। রাত্রে হঠাৎ করে আমাদের বাড়ি ভাংচুর করে অনেক জিনিসপত্র নিয়ে গেছে এবং যা নিতে পারেনি ভেঙ্গে রেখে গেছে।

শহিদ শেখের স্ত্রী বলেন, আমার ছেলে ইয়াসিন ঢাকায় থেকেও আসামী হয়েছে। পুরুষ মানুষ কেউ বাড়ী নেই। রাতে আমাদের চারটি ঘর ভেঙ্গে ফেলেছে। আমাদের ৫ টি গরু একটি ফ্যান খুলে নিয়ে গেছে প্রতিপক্ষরা।

আসামী মঞ্জুর শিকদারের মা জানান, গত রাত ১১ টার সময় ১৫/২০ জন লোক এসে বাড়ীঘর ভাংচুর করে এবং আজ সকাল ১১টার দিকে তাদের ১৫০ টি হাঁস লুট করে নিয়ে যায়।

আসামী ওসিকার শেখের ছেলে শেখ রিয়াজ বলেন, আমার বাবা একজন মাদ্রাসা শিক্ষক, তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। আমার বাবর কিছু হলে আমাদের ৪ ভাইবোনের লেখাপড়া মাটি হয়ে যাবে। এ ছাড়া কাউকে আটক করলে থানায় ২৪ ঘন্টার বেশী আটকের নিয়ম না থাকলেও আমার বাবাকে ৭২ ঘন্টা পরে চালান করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ভাংচুরের বিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin