বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় মেয়রের দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

নিজস্ব সংবাদদাতাঃ
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৮৮ Time View

নিজস্ব সংবাদদাতাঃ

নড়াইলের কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরার দুর্ণীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ১০ জন কাউন্সিলর। ০৩ জুন (সোমবার) সকাল ১০ টায় পৌরসভার কাউন্সিলর সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র আসলাম ভুঁইয়া লিখিত বক্তব্যে বলেন, মেয়র বিগত তিন বছরে হাট-বাজার ইজারা, পৌরসভার দুটি রোলার ও দুটি ট্যাক অফিসিয়ালি ভাড়া না দিয়ে নিজে ব্যক্তিগত ভাবে ভাড়া দেওয়া, পৌরসভার জায়গা দখল করে ব্যক্তিগত মার্কেট নির্মান, মাস্টার রোলে অপ্রয়োজনীয় কর্মচারীদের নিয়োগসহ দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং এ কারণে পৌরসভার যে সমস্ত ক্ষতি সাধিত হয়েছে তার ক্ষতিপূরণসহ আত্মসাৎকৃত টাকা পৌরসভায় জমা প্রদান করতে হবে। আগামী ১০ কর্ম দিবসের মধ্যে উক্ত দাবী পূরণ না হলে মাসিক ও বাজেট মিটিংসহ সকল প্রকার মিটিং বর্জন করা হবে বলে ঘোষনা দেন এবং এতেও সমাধান না হলে আইনগত সকল প্রকার ব্যবস্থা গ্রহনের কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার ঘোষ, ২ নং ওয়ার্ডের তপন কুমার দত্ত, ৫ নং ওয়ার্ডের সবুর শেখ, ৬ নং ওয়ার্ডের প্রদীপ বর্মন ৭ নং ওয়ার্ডের মাহাবুব শেখ, ৮ নং ওয়ার্ডের এস, ম, এহসানুল হক রানা, ৯ নং ওয়ার্ডের সরদার মুজিবর রহমান, সংরক্ষিত ৭,৮,৯ মহিলা কমিশনার শাহানাজ পারভীন রীতা ও ৪,৫,৬ নং ওয়ার্ডের নাসরীন বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে মেয়র ওযাহিদুজ্জামান হীরা বলেন, নিয়ম-নীতি অনুসরন করেই পৌরসভার যাবতীয় কার্যক্রম চলছে। নিয়মের বাহিরে গিয়ে কাউকে ব্যক্তিগত সুবিধা না দেওয়ায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। সাধারণ নাগরিকদের সুবিধাবঞ্জিত করা আমার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin