বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

রাশেল হুসাইন, ষ্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৬৭ Time View

রাশেল হুসাইন, ষ্টাফ রিপোর্টারঃ

নড়াইলের কালিয়ায় স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উথালী গ্রামের মৃত আলতু শেখের ছেলে গোলজার শেখ ও পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের সাবনামের স্ত্রী রীনা ওরফে রীতা ওরফে সীমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় ২৮ মে (মঙ্গলবার) প্রায় শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ উথালী গ্রামের প্রধান সড়কে মানববন্ধন করেন এবং এ বিষয়ে প্রতারকদের বিচার চেয়ে ভুক্তভোগীদের পক্ষে একই গ্রামের নজরুল শেখের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর যাবত ১ ও ২নং আসামীদ্বয় পরস্পর যোগসাজসে তেল, চাউল সহ অন্যান্য পন্য কম মূল্যে বিক্রয় করায় গ্রামের অনেকে উক্ত আসামীদের নিকট হতে পন্য ক্রয় করে। এরই ধারাবাহিকতায় বিগত ৬ মাস পূর্বে একই গ্রামের মহিদ শেখের স্ত্রী মনোয়ারা বেগম ১১ হাজার নজরুল শেখের স্ত্রী হোসনেয়ারা বেগম ৬০ হাজার, মুঞ্জিল শেখের স্ত্রী ছাকিরোন ৩০ হাজার, শিউলী বেগম ও তার মাতা রেহানা বেগম ৩০ হাজার, হাদিস শরীফের স্ত্রী শিরিনা খানম ১০ হাজার, মৃত মুজিবর ফকিরের স্ত্রী শান্তি বেগম ১ লক্ষ ১০ হাজার, মৃত পিরু শেখের ছেলে আকবর শেখের নিকট থেকে ২০ হাজার টাকাসহ প্রায় শতাধিক নারী পুরুষের নিকট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রীনা ওরফে রীতা ওরফে সীমা বেগম। মাল চাইলে আজকাল বলে ঘোরাইতে থাকে এবং হুমকি দেয় বলে জানান ভুক্তভোগীরা। প্রতারকদের বিচার দাবী করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের (উথালী) কাউন্সিলর এহশানুল হক রানা বলেন, আজ সকালে ৭৮ জন মহিলা সকলে আমাকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে থানা পুলিশের সাথে কথা বললে ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগ দিতে বলে। তবে তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রতারকদের বিচার হওয়া উচিৎ বলে তিনি জানান।
অভিযুক্ত রীনা ওরফে রীতা ওরফে সীমা বেগমের সাথে এ বিষয়ে কথা হলে তিনি মূল বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে তিনি সুদে টাকা নিয়েছিলেন। তাদের টাকা তিনি দিয়ে দিয়েছেন এবং কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি তিনি করেন না।

এ দিকে অভিযুক্ত গোলজার শেখ বলেন, রীনা বেগমের পরিবারের সাথে তার ধর্ম সম্পর্ক রয়েছে এবং রীনা বেগমকে তিনি কম মূল্যে চাউল বিক্রি করতে দেখেছেন। তবে তিনি ওই ব্যবসার সাথে জড়িত নন।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin