বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িতে হামলা ভাঙচুর, আহত ২

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৭২ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইলের লোহাগড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন আহত এবং ২১টি ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। গত শনিবার (২৫ মে) রাত সাড়ে ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার লোহাগড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী জয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী এ কে এম ফয়জুল হক। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন হেলিকপ্টার প্রতীকের এস এম এ হান্নান (রুনু)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে লাহুড়িয়া ইউনিয়নে বিজয়ী প্রার্থী এ কে এম ফয়জুল হক ও পরাজিত প্রার্থী এস এম এ হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। এর জের ধরে শনিবার রাত আটটার দিকে ডহরপাড়ায় নিজ বাড়ির কাছে পরাজিত প্রার্থীর সমর্থক তরিকুল মোল্যাকে মারধর করেন বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।

এদিকে তরিকুল মোল্যাকে মারধরের খবর ছড়িয়ে পড়লে লাহুড়িয়া বাজারে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীর সমর্থক গিয়াসউদ্দিন মোল্যাকে মারধর করেন পরাজিত প্রার্থীর সমর্থকেরা। আহত গিয়াসউদ্দিন মোল্যাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতেই ডহরপাড়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা পরাজিত প্রার্থীর সমর্থকদের অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। পরে পরাজিত প্রার্থীর সমর্থকেরা বিজয়ী প্রার্থীর একটি বাড়িতে হামলা করেন।

এ বিষয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) পরিদর্শক সেলিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin