
শরীফ মাসুদুল করিম, মোল্যাহাট, বাগেরহাটঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে
ভোট গ্রহণ ছিল আজ ২১মে। এ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম ছানা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। মঙ্গলবার (২১ মে) রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২৯ হাজার ৯০২ ভোট পেয়ে মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাসির উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৫৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনজন প্রার্থী, এদের মধ্যে টিউবওয়েল প্রতীক নিয়ে নজরুল ইসলাম মিল্টন ২৭ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ ফজলে রাব্বি সৌরভ তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ১৭৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪ জন প্রার্থী, তাদের মধ্যে কলস প্রতীক নিয়ে রিনা পারভীন ১৭ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শারমিন আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯১৭ ভোট।