বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়া প্রেস ক্লাবের সভাপতির আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪১৪ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইলের কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটুর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১১ টায় কালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সহসভাপতি মাসুমার রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে আলোচনা ও স্মরন সভায় স্মৃতিচারন পূর্বক বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহী, গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক, আলহাজ্ব শেখ জাহিদুর রহমানসহ অত্র ক্লাবের সাংবাদিকেরা। অতঃপর দোয়া মাহফিল পরিচালনা করেন কালিয়া উপজেলা পরিষদ মসজিদের ইমাম মওলানা হাফিজুর রহমান ও মোনাজাত করেন মওলানা মফিজুর রহমান। এ সময় প্রায়ত সভাপতি মশিউল হক মিটুর ২ সন্তান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি মাসের ৮ তারিখ রাত ৯ টার দিকে তিনি আকস্মিক মৃত্যু বরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin